যুবলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি: উত্তেজনা

আপলোড তারিখঃ 2019-01-28 ইং
যুবলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি: উত্তেজনা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় যুবলীগের দু’গ্রুপের মধ্যে হাতহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরের দিকে এক যুবলীগ নেতাকে মারপিটের ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে। পরে দু’পক্ষ শহরে মহড়া প্রদর্শন করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের যুবলীগ কর্মি বাপ্পিকে দুপুরের দিকে মারপিট করা হয়। এ ঘটনার জের ধরে পুরাতন বাসস্ট্যান্ডের নিকট বাপ্পি এসে যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টুকে বিষয়টি জানানোর একপর্যায়ে সেখানে আরো কয়েক যুবলীগ কর্মি এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ নিয়ে দফায় দফায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে সাইফুর রহমান পিন্টু জানান, বাপ্পি আমাকে দোষারোপ না করে মারপিটের ঘটনাটি জানানোর সময় ডিটু ও হিটু এসে আমার উপর হামলা ও মারপিট করছে। এ বিষয়ে যুবলীগ নেতা আশাদুল হক জানান, বাপ্পিকে এভাবে মারপিট করা কি ঠিক হয়েছে বললে তারা উল্টো আমাকে ধাওয়া করে এবং আমার বাড়িতে গিয়ে গালাগালি ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং আমার ছোট ভাই হিটুকে বেধড়ক মারপিট করেছে। আমার ভাই যুবলীগ নেতা হিটু ও বাপ্পি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)