আলমডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে ডনের আবেদনপত্র জমা

আপলোড তারিখঃ 2019-01-28 ইং
আলমডাঙ্গায় ভাইস চেয়ারম্যান পদে ডনের আবেদনপত্র জমা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতির নিকট লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এ্যাডভোকেট সালমুন আহমেদ ডন। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ, যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মিদের সঙ্গে নিয়ে তিনি আবেদনপত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাশী ডন আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের ও আলমডাঙ্গা পাইলট সরকারি বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম নজির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সালমুন আহমেদ ডন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রী শেষে বাংলাদেশ হাইকোর্ট বার কাউন্সিলের চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ন হন। সালমুন আহমেদ ডনের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আবেদনপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা হাজী ঠান্ডু রহমান, পৌর যুবলীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, পাপন, সোহাগ, উপজেলা যুবলীগের সম্পাদক আলাল আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা, ইছানুর, রকি, সজিব, সাকিব, রুমন, সিহাব, অন্তরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)