তিনদিনে ডায়রিয়া আক্রান্ত ১১০ রোগী ভর্তি

আপলোড তারিখঃ 2019-01-27 ইং
তিনদিনে ডায়রিয়া আক্রান্ত ১১০ রোগী ভর্তি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে আবারও বেড়েছে রোগীর সংখ্যা হাসপাতাল প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রচন্ড শীতে রোটা ভাইরাসজনিত কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। গত তিনদিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জন। এদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। এতে করে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সেবিকারা। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মেঝেতে কষ্টে দিন পার করছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা। হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত সেবিকারা জানায়, হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে প্রচন্ড পরিমাণে রোগী বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে তারা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ২০ জনের জায়গা থাকলেও সেখানে অবস্থান করছে শত শত ডায়রিয়ায় আক্রান্ত রোগী। গত তিনদিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ১১০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকির হোসেন জানান, অতিরিক্ত শীতে রোটা ভাইরাসজনিত কারণে শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর ভিড়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)