আকন্দবাড়ীয়ায় তুচ্ছ ঘটনায় রিপনকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-01-27 ইং
আকন্দবাড়ীয়ায় তুচ্ছ ঘটনায় রিপনকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপন (৩৫) নামের একজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত রিপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিপন দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর এলাকার মৃত মান্নানের ছেলে। জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রামের শেখপাড়ার মোজাম্মেল হক পঁচার ছেলে ফিল্টু (২৮) রিপনকে দা দিয়ে কুপিয়ে জখম করে। আহত রিপন জানায়, সে বেগমপুর থেকে ঈশ্বরচন্দ্রপুর আসার জন্য আকন্দবাড়ীয়া শেখপাড়ার আকছেদের দোকানের সামনে থেকে একটি ভ্যান ঠিক করে। কিন্তু সেই ভ্যানে ফিল্টু যেতে চায়। এই নিয়ে ফিল্টু ও রিপনের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। বাকবিত-ার একপর্যায়ে ফিল্টু একটি দা দিয়ে রিপনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)