চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত-২

আপলোড তারিখঃ 2019-01-27 ইং
চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত-২ ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার কুল্লা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মাকছিদুল (৩৫) ও দর্শনা আকন্দবাড়ীয়ার আনারুল ইসলামের ছেলে শাহীন (১২)। জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার আলুকদিয়া থেকে পিকআপ ও ইটভাঙ্গা গাড়ির সংঘর্ষে আহত হয় মাকছিদুল। অপরদিকে, আকন্দবাড়ীয়ায় আহত শাহিনের পায়ের উপর দিয়ে ট্রাক্টরের চাকা উঠে যাওয়ায় সে গুরুত্বর আহত হয়। তাদের দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)