চুয়াডাঙ্গায় দু’যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

আপলোড তারিখঃ 2019-01-27 ইং
চুয়াডাঙ্গায় দু’যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলৎদিয়াড়ে মেয়র পতœীকে কটুক্তির অভিযোগে মিরাজ ও বশির নামের দু’যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিনগত রাতে আহত যুবক দৌলতদিয়াড় সর্দারপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মিরাজের মা পান্না বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। তবে অভিযুক্ত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল খালেক জানিয়েছেন, চুয়াডাঙ্গার দৌলৎদিয়াড়ে একটি ঘটনাকে কেন্দ্র করে দু’যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় একটি মামলা রেকর্ড হয়েছে। এতে ১৪ জন নামীয় আসামীসহ ৩/৪ জন অজ্ঞাতনামা আসামী রয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। শিগগিরই তাদেরকে আটক করে আইনের আওতায় নেয়া হবে। ঘটনা সূত্র অনুযায়ী, গত শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবিপাড়াস্থ পৌর মেয়র জিপু চৌধুরীর বাসভবন থেকে অটোযোগে মেয়র পতœী সুইটি চৌধুরী তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে দৌলৎদিয়াড়ের পিতার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের চৌরাস্তার মোড় সংলগ্ন মাথাভাঙ্গা ব্রিজের নিকট পৌছালে কয়েকজন যুবক তাদের অটোর পিছু নেয় এবং বিভিন্ন ভাষায় অশালীন কটুক্তি করতে থাকে। সেখান থেকে মেয়র পতœী ও তার ছোট ভাই নিজ বাড়িতে পৌছানোর পূর্বে আরও বেশ কয়েকজন যুবক ধারালো চাপাতি হাতে তাদের গতিরোধ করে বলে অভিযোগে জানা যায়। এতে মেয়র পতœী ও তার ছোট ভাই চিৎকার চেঁচামেচি শুরু করলে পালিয়ে যায় যুবকদল। এ ঘটনার কিছুক্ষণ পর মেয়র পতœীকে প্রকাশ্যে গালিগালাজ ও অশালীন কটুক্তির ক্ষোভে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় সর্দারপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মিরাজ (১৯) ও দৌলতদিয়াড় চুনরিপাড়ার বাবুল হোসেনের ছেলে বশির (২০) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরমধ্যে মিরাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকায় রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)