মেধার মাধ্যমে বিকশিত হোক তোমাদের জীবন

আপলোড তারিখঃ 2019-01-27 ইং
মেধার মাধ্যমে বিকশিত হোক তোমাদের জীবন ছবির ক্যাপশন:
নীলমনিগঞ্জে বিদায়-বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনায় টোটন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান নান্নু মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কাসেম, সাধারণ সম্পাদক মো. খালিদ হাসান মিলন, উপজেলা আওয়ামী লীগের মহিলা সভানেত্রী মোছা. শেফালী খাতুন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মখলেছুর রহমান (টুটুল), সাবেক শিক্ষক নূর মোহাম্মদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘শিক্ষাই শক্তি। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।’ আজ থেকে তোমাদের জন্য এটাই হোক জীবনের মূলমন্ত্র। আলোকিত জীবনের জন্য তোমাদের সে অভিযাত্রা শুভ হোক, সুন্দর হোক। জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পর তোমরা আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ। নিরন্তর সাধনা ও পঠন-পাঠনের মাধ্যমে বিকশিত হোক তোমাদের মেধা ও মননশীলতার এটিই আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি এবং উন্নতিশীল দেশের পরিণত হতে চলেছি। সারাদেশে বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। যাতে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার দিকে আগ্রহী হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহ্মেদ সোহেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)