ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক সময়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠ থেকে ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ২শ’ টাকা।
একইদিন শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের নদীরপাড় হতে ১৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ হাজার ৮শ’ টাকা।
অপরদিকে, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার টাকা। উদ্ধারকৃত ১৩০ বোতল ফেনসিডিলের সর্বমোট মূল্য ৫২ হাজার টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
