ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক ভবন মার্কেট দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পূর্বের কমিটি বিলুপ্ত করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন এক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে তৌফিকুজ্জামান (তৌফিক) ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফ উদ্দিন (নিশি) নির্বাচিত হয়েছেন। কমিটির অনান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সাইফুল্লাহ কামাল (বাবলু), সহসভাপতি সাজেদুর রহমান (ভুট্ট), মজিবর রহমান (নান্নু), যুগ্মসম্পাদক আব্দুস সালাম লিটন, মাফুজুর রহমান (ঠান্ডু), আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মহ. শামশুজ্জোহা, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান (জনি), দপ্তর সম্পাদক রাশিদুল ইসলাম, কার্যকরি সদস্য মিসেস রেবেকা সুলতানা, মোস্তফা হাসান, আমানউল্লাহ (আমান), আফিল উদ্দিন, ইমরোজ আলী, আব্দুস সাত্তার, নেছার আলী, রাসেল হোসেন, ফারুক হোসেন, বকুল হোসেন। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন এ্যাড রুহুল আমিন ও লিটু বিশ্বাস। নবনির্বাচিত এ কমিটি আগামী ৫ বছর দায়িত্ব পালন করবে।
