আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দপুর মাঠপাড়া থেকে এক মাদকসেবীকে আটক করেছে। জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা থানার এসআই একরাম, এসআই আসাদ, এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোবিন্দপুর মাঠপাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে মাদকসেবী আনোয়ার হোসেনকে মাঠপাড়ার ব্রীজের নিকট থেকে ৬পিচ ইয়াবাসহ আটক করেছে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।
