চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2019-01-27 ইং
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামে শুভেচ্ছা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে মাখালডাঙ্গা বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশেদ উদ্দিন চন্দন, শুভেচ্ছা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক মো. হাশেম আলী। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাবুত আলী, ইউপি সদস্য আশরাফুল আলম ঠান্ডু, আব্দুর রাজ্জাক, আহসান হাবীব, বিশ্বজিত কুমার সাহা, শহিদুল ইসলাম বিশ্বাস, রফিকুল ইসলামসহ এলাকার গুণিজন। প্রধান অতিথি বলেন, যতো দিন বাঁচবো গরীব দুঃখী মানুষের পাশে থাকবো। এটা আমাদের বংশ পরামপর, বংশের ঐতিহ্য। আমরা ক্ষমতায় থাকি আর না থাকি এটা আমাদের বংশের নৈতিক দায়িত্ব গরীব দুঃখী মানুষের পাশে থাকা। অনুষ্ঠানের সভাপত্বি করেন মো. বাদশা মিয়া বাদল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আনারুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)