ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রেসক্লাবের বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বার্ষিক বনভোজন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত লুৎফুল কবীর, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনিসুজ্জামান মল্লিক, থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এসআই সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল, হারদী মীর সামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা। আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, সহসভাপতি আনোয়ার হোসেন, জামসিদুল হক মুনি, মৌলভী আবুল কাশেম, শেখ শফি উজ্জামান, ইউনুচ আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহসম্পাদক রুনু খন্দকার, সহসাংগঠনিক সম্পাদক মামুন কাইরুল, কোষাধ্যক্ষ সৈয়দ সাজেদুল হক মনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, মানবাধিকার সম্পাদক অনিক সাইফুল, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম রহমান চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, কেএ মান্নান, শাহাবুল ইসলাম, গোলাম সরোয়ার সদু, তানভীর আহমেদ সোহেল, নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, আশরাফুল হক ডাবলু, হাসিবুল ইসলাম, শরিফুল ইসলাম, রুবেল আহমেদ, হাসান তারেক, ইখলাস উদ্দিন, জিনারুল ইসলাম, পলাশ আহমেদ, আলমঙ্গীর হোসাইন, জীবন আহমেদ, তাইজুল ইসলাম, উজ্জল খন্দকার, গিয়াস উদ্দিন, শহিদুল ইসলাম শিপন, শামীম রেজা, আব্দুল জব্বার লিপু, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে পূর্বে বহিষ্কৃত ৫ সদস্য সহসভাপতি আনোয়ার হোসেন, জামসিদুল হক মুনি, শেখ শফি উজ্জামান, কোষাধ্যক্ষ সৈয়দ সাজেদুল হক মুনি ও সহসাংগঠনিক সম্পাদক মামুন কাইরুলকে স্ব-স্ব পদে বহিষ্কারাদেশ প্রত্যাহার পূর্বক বহাল করা হলো।
