অসাবধানতাবশত হাত হারালো শিশু!

আপলোড তারিখঃ 2019-01-26 ইং
অসাবধানতাবশত হাত হারালো শিশু! ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিবেদক: দামুড়হুদার দশমীপাড়ায় অসাবধানতাবশত ঘাস কাটা মেশিনে হাত ঢুকে হাত হারালো শিশু সাবিদ (৫)। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাবিদ দামুড়হুদা দশমীপাড়ার মোমিনুর রহমানের ছেলে। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সাবিদের বাড়িতে চলন্ত ঘাস কাটা মেশিনের মধ্যে অসাবধানতাবশত তার হাত ঢুকিয়ে দেয়। তৎক্ষনাত তার হাতের কব্জি থেকে হাতটা কেটে আলাদা হয়ে যায় এবং সে রক্তাক্ত জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম শিশু সাবিদ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)