কুড়ুলগাছিতে একজনকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-01-26 ইং
কুড়ুলগাছিতে একজনকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিবেদক: দামুড়হুদার কুড়ুলগাছিতে পূর্ব শত্রুতার জেরে একজনকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি হলেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মাঠ পাড়ার মৃত ছয়ের উদ্দিনের ছেলে হযরত আলী (৪২)। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সকালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার নূহু মোল্লার ছেলে আলম, ওযুলের ছেলে জহির, লিটন, ইসলামসহ আরো ৪/৫ জন মিলে হযরত আলীকে রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। আহত হযরত আলী জানান, গত এক মাস আগে কুড়ুলগাছির গবরার বিলে মাছ ধরা নিয়ে তাদের সাথে একটি তর্ক বিতর্ক সৃষ্টি হয়। তখন তাদের মধ্যে হাতাহাতিও হয়। সেই ঘটনার জের ধরে তারা হযরত আলীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে হযরত আলী গুরুত্বর আহত হয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)