তিতুদহে বোরো রোপনে ব্যস্ত চাষী!

আপলোড তারিখঃ 2019-01-26 ইং
তিতুদহে বোরো রোপনে ব্যস্ত চাষী! ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের বিভিন্ন এলাকাতে বোরো ধান রোপণ শুরু হয়েছে। এলাকার সর্বত্র বোরো ধান রোপণে এখন ব্যস্ত সময় পার করছে তিতুদহের বোরো ধান চাষীরা। পৌষ-মাঘ এই দুই মাস কৃষকরা বোরো ধান আবাদ করে থাকেন। বীজতলা থেকে চারা তোলা, ক্ষেত তৈরি ও চারা রোপণে ভীষণ ব্যস্ত চাষীরা। এ বছর তিতুদহের বিভিন্ন এলাকায় বোরো ধানের আবাদ কমার আশঙ্কা করা হচ্ছে। কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় একদিকে তারা ধানের চাষ কম করছে, পাশাপাশি অন্যান্য ফসলের উৎপাদন বাড়ছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বোরা ধান রোপণ করা হয়। তিতুদহের খাড়াগোদা, গড়াইটুপি, গহেরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক কৃষকের বোরো ধান লাগানো প্রায় শেষ। আবার অনেকেই এখনো বোরো চারা লাগাচ্ছে। তবে ধানের দাম নিয়ে কৃষকদের মনে একটা সংশয় থেকেই যাচ্ছে। তারা বলছে, বিঘা প্রতি যে খরচ হচ্ছে তাতে করে ধান বিক্রি করে আসল টাকায় উঠে না। সরকারের কাছে দাবি তাদের যেন ধানের ন্যায্য মূল্যটা বজায় রাখা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)