মহেশপুরে সাহিত্য সম্মেলন ও গুণিজন সম্মাননা

আপলোড তারিখঃ 2019-01-26 ইং
মহেশপুরে সাহিত্য সম্মেলন ও গুণিজন সম্মাননা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলোচনা, স্বরচিত লেখা পাঠ ও গুণিজন সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো মহেশপুর সাহিত্য পরিষদ আয়োজিত সাহিত্য সম্মেলন-২০১৯। মহেশপুর সাহিত্য পরিষদের সভাপতি এটিএম খায়রুল আনামের সভপতিত্বে গতকাল শুক্রবার মহেশপুর পৌর মিলনায়তনে এ সাহিত্য সম্মেলন ও গুণিজন সম্মাননা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ঝিনাইদহ-৩ আসনের সাংসদ এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান। স্বরচিত লেখা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মহেশপুর ও দেশের অন্যান্য অঞ্চল থেকে আগত কবি ও সাহিত্যিকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে অন্যান্যের মাঝে স্বরচিত কবিতা পাঠ করেন চুয়াডাঙ্গা থেকে অংশ নেয়া দ্রোহের কবি অমিতাভ মীর ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক ছড়াস¤্রাট আহাদ আলী মোল্লা। অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল এমপি, ইংল্যান্ডের ক্যামব্রিজ স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট ইতিহাসবিদ, ঔপন্যাসিক, কবি ও সাংবাদিক হোসেনউদ্দীন হোসেন, কোটচাঁদপুরের বিশিষ্ট কবি চঞ্চল শাহরিয়ার এবং মহেশপুর সাহিত্য পরিষদ'র বিশিষ্ট কবি শেখ আলাউদ্দিন প্রমুখের হাতে একে একে সম্মাননা স্মারক তুলে দেন এবং গুণীত্রয়ের গলায় উত্তরীয় পরিয়ে দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক ও আলোকচিত্র শিল্পী পথিক বুলবুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)