আদালতে বসার জায়গা নিয়ে খালেদা জিয়ার অসন্তোষ

আপলোড তারিখঃ 2019-01-25 ইং
আদালতে বসার জায়গা নিয়ে খালেদা জিয়ার অসন্তোষ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে আদালতে বসার স্থান নিয়ে আপত্তি জানিয়ে বলেছেন- ‘আমি এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না। আমাকে এ রকম জায়গায় বসানো হলো কেন? এর আগে তো এই জায়গায় দেয়াল ছিল না। আমিতো এর আগে এখানে বসিনি। আমি এখান থেকে আপনাকে (বিচারক) দেখতে পাচ্ছি না।’ এ অবস্থা চলতে থাকলে আমি এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাব। খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী তা সমর্থন করে বলেছেন, আদালতের বিচার কার্যক্রম দেখা আসামির অধিকার। এর আগে মামলার শুনানিতে এ অবস্থা দেখিনি। জবাবে আদালত বলেছেন, আজকে শুনানি হোক, আগামী দিন দেখবো। গতকাল দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে গ্যাটকো মামলার চার্জ গঠনের শুনানির জন্য খালেদা জিয়াকে আনা হয়। সাদা রঙের একটি মাইক্রোবাসে করে খালেদা জিয়াকে আনা হয়। গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে করে ১২টা ৪০ মিনিটে তাকে হাজির করা হয় এজলাসে। খালেদা জিয়াকে এজলাসের বাম দিকে পেশকারের পেছনের একটি পৃথক স্থানে বসানো হলে বিএনপি চেয়ারপারসন এ মন্তব্য করেন। প্রায় এক ঘণ্টা চলে মামলার অভিযোগ গঠনের কার্যক্রম। ১টা ৩৫ মিনিটে আদালত কার্যক্রম শেষ হলে বেগম খালেদা জিয়াকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। পেশকারের পেছনে বসানো নিয়ে দুইপক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্কের পর আদালতের নির্দেশে শুনানি শুরু করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। গত ১০ই জানুয়ারি কারাবন্দি খালেদা জিয়াকে আদালতে হাজির করতে হাজিরা পরোয়ানা জারি করেছিল আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)