ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস রেল স্টেশনের বস্তি এলাকায় আগুন নেভানো, আহতদের উদ্ধারসহ জনসচেতনতামূলক মহড়া চালিয়েছে। সারা বাংলাদেশব্যাপী বস্তি এলাকায় আগুন নেভানোসহ জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে চুয়াডাঙ্গাতেও এ মহড়া চালানো হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর এ মহড়া চালানো হয়। এ সময় জরুরী মুহুর্তে প্রয়োজনের জন্য চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের মোবাইল ফোন ও টেলিফোন নাম্বার দেওয়া হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সারা দেশব্যাপী বস্তি এলাকায় আগুন নেভানো, আহতদের উদ্ধারসহ জনসচেতনতা বৃদ্ধির জন্য মহড়া চালানো হয়। তারাই অংশ হিসেবে রেল স্টেশনের বস্তি এলাকায় মাহড়া চালিয়েছে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস। মহড়ার সময় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে, আগে থেকে ধরানো আগুনে পানি দিয়ে নিভিয়ে ফেলে। একই সাথে আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ সময় চুয়াডাঙ্গা ফায়ার সর্ভিসের উপসহকারী পরিচালক আব্দুস সালাম জনসচেতনতামূলক বক্তব্যসহ জরুরী মুহুর্তে প্রয়োজনের জন্য চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি মোবাইল নাম্বার-০১৭৪৫-৪০০৬৯৯ ও একটি টেলিফোন নাম্বার-০৭৬১-৬৩১২২ উপস্থিত জনগনকে দেন। স্টেশন অফিসার খালিদ হাসানের পরিচালনায় প্রায় আধা ঘন্টাব্যাপী চলা মহড়াটিতে এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফায়ার সর্ভিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
