জামিন নিতে এসে মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতিসহ ৩৭ নেতাকর্মী কারাগারে

আপলোড তারিখঃ 2019-01-25 ইং
জামিন নিতে এসে মেহেরপুর পৌর বিএনপি’র  সভাপতিসহ ৩৭ নেতাকর্মী কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: নাশকতার মামলায় মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও মুজিবনগর উপজেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ বিএনপি’র ৩৭জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মোহাম্মদ গাজী রহমান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদের মধ্যে সদর উপজেলা বিএনপি’র ৮জন এবং মুজিবনগর উপজেলা বিএনপি’র ২০ এবং গাংনী উপজেলা বিএনপি’র ৯ জন রয়েছে। আদালতে আসামীদের পক্ষে এ্যাড.মারুফ আহম্মদ বিজন, এ্যাড.কামরুল হাসান এবং সরকারের পক্ষে পিপি পল্লব ভট্টাচার্য আইনজীবীর দায়িত্ব পালন করেন। এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি’র অনেক নেতাকর্মীদের নামে মামলা দেয়া হয়। এগুলো গায়েবি মামলা। এ মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)