আন্তঃজেলা চোরচক্রের ইমন আটক : পুলিশকে সাধুবাদ

আপলোড তারিখঃ 2019-01-25 ইং
আন্তঃজেলা চোরচক্রের ইমন আটক : পুলিশকে সাধুবাদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় চুরির ৭২ ঘন্টার মধ্যে ডিবি পুলিশের অভিযানে ইজিবাইক উদ্ধার নিজস্ব প্রতিবেদক: ৭২ ঘন্টার মধ্যে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা একাধিক চুরি মামলার আসামী গোপালপুরের ইমন (২১) নামে একজনকে আটকসহ চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে ওই চুরি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে, আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ’র এক প্রেস ব্রিফিং করেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চোর ইমনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মেহেরপুর বামুন্দি থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া ইজিবাইকটি। মামলার এজাহার ও প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার হায়দার আলীর স্ত্রী রাশিদা খাতুন বাদি হয়ে গত ১৯ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর থানায় একটি ইজিবাইক চুরির মামলা করেন। ওই মামলাতে উল্লেখ করেন, তার মেয়ে সুমাইয়ার কেনা একটি ইজিবাইক একই এলাকার রাজ্জাককে ভাড়ায় চালানোর জন্য দেওয়া হয়। ঘটনার দিন সে ইজিবাইকটি নিয়ে চুয়াডাঙ্গাতে আসে ভাড়া মারার জন্য। পরে বিকাল তিনটার দিকে চালক ইসরাফিল সুমাইয়াকে মোবাইল ফোনে জানায় তার ইজিবাইকটি চুরি হয়ে গিয়েছে। ইজিবাইক চুরির খবর পেয়ে সুমাইয়া ও তার মা চুয়াডাঙ্গাতে এসে ইসরাফিলের কাছে চুরির ঘটনা জানতে চায়। এ সময় সে জানায়, ইজিবাইকটি পৌর কলেজের মধ্যে রেখে তার বন্ধু ইমরান, ইশান, মানিকসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের সাথে ঘুরতে যায়। পরে ফিরে এসে দেখে ইজিবাইকটি নেই। তার কথায় সন্দেহ হলে সুমায়ার মা বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম’র নির্দেশে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ’র নেতৃতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ, এসআই ইব্রাহিম, এসআই আসলাম পার্ভেজ, এএসআই হাফিজুর রহমান, কন্সটেবল মিজানসহ একটি চৌকস দল ৭২ ঘন্টার মধ্যে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা চুরি, ছিনতাই, মাদক, অবৈধ অস্ত্র রাখার বিষয়ে একাধিক মামলার আসামী গোপালপুর মাদ্রাসাপাড়ার আব্দুল মজিদ মল্লিকের ছেলে ইমনকে গতকাল ভোর রাতে তার নিজ বাড়ি থেকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলার বামুন্দি মেসার্স জামান ফ্লিলিং স্টেশনের সামনে থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। পরে ওই চুরি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে গতকালই আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই মামলায় জড়িত অপর আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যহত আছে বলে ওই সময় জানা যায়। এদিকে, চুরির ৭২ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ইজিবাইক উদ্ধার ও আন্তঃজেলা চোরচক্রের সদস্য ইমনকে আটক করায় পুলিশকে সাধুবাদ জানিয়েছে সর্বমহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)