ছবির ক্যাপশন:
শাহজাহান মুকুল ও মিন্টু চৌধুরী জুটি চ্যাম্পিয়ন
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটায় খেলা শেষে এ পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে সহযোগিতায় ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. হেমায়েত উল্লাহ বেল্টু। খেলায় সিনিয়র আইনজীবীদের মধ্যে এমএম শাহজাহান মুকুল ও মজিবুল হক মিন্টু চৌধুরী জুটি চ্যাম্পিয়ন এবং আ স ম আব্দুর রউফ ও রফিকুল আলম রান্টু জুটি রানার্স আপ হন।
অপরদিকে, জুনিয়র গ্রুপে নাজমুল হাসান লাভলু ও শাহজামাল জামাল জুটি চ্যাম্পিয়ন এবং ফজলে রাব্বি সাগর ও মশিউর রহমান পারভেজ জুটি রানার্সআপ হন। খেলায় ২-১ সেটে বিজয়ী হয় চ্যাম্পিয়ন দল। জেলা আইনজীবী সমিতির ব্যডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সহসভাপতি এসএম আসাদুজ্জামান গণি সালাম। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন ও নুরুল ইসলাম, সাবেক সেক্রেটারী শামীম রেজা ডালিম ও আয়োজক হেমায়েত উল্লাহ বেল্টু বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, খেলায় জয়-পরাজয় থাকবে। যারা এবার জয়লাভ করতে পারেনি তারা আগামীতে ভালো খেলে জয়লাভ করবে। মন খারাপের কিছু নেই। চ্যাম্পিয়ান দলকে শুভকামনা রইলো। যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন কমিটির উদ্যোগে এবার বারে পিকনিক করার পরিকল্পনা রয়েছে। সেজন্য আইনজীবীদের সহযোগিতা করতে হবে। খেলার আয়োজক হেমায়েত উল্লাহ বেল্টু বলেন, খেলা আয়োজন করার জন্য যারা সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানায়। অনুষ্ঠানে মানি খন্দকার বলেন, আগামীতে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলায় সার্বিক সহযোগিতা করা হবে বলে ঘোষনা করেন।
ব্যাডমিন্টন টুর্ণামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন তালিম হোসেন এবং স্কোরারার ছিলেন এমএম শাহজাহান মুকুল। খেলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আসম আব্দুর রউফ, মোহা: শামসুজ্জোহা (পিপি), ইমতিয়াজ হোসেন উজ্জল, একলাছুর রহমান কাজল, হাফিজুর রহমান, আতিয়ার রহমান, আসাদুজ্জামান, তসলিম উদ্দিন ফিরোজ, মেহেদী হাসান নয়ন ও শাহজাহান আলী (২) আইনজীবীরা উপস্থিত ছিলেন।
