প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শনে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

আপলোড তারিখঃ 2019-01-25 ইং
প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শনে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ছবির ক্যাপশন:
কার্যালয়ের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখা কার্যালয় পরিদর্শন করেছেন জলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল বৃহস্পতিবার তিনি প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয় পরিদর্শন করেন। এময় তিনি ঘুরে ঘুরে কার্যালয়ের সকল কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এখানকার পরিচ্ছন্ন পরিবেশ এবং প্রবীণদের স্বল্পমূল্যে চিকিৎসার ব্যবস্থা ও আবাসনের সুবিধা এ জেলার প্রবীণদের স্বল্প খরচে সেবা পাবার ব্যবস্থা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সেবামূলক এ কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল খাতে সহযোগিতা করতে আশ্বাস দেন। এ ছাড়াও তিনি সমাজের সকল স্বচ্ছল ব্যক্তিবর্গকে উদার মন নিয়ে প্রবীণদের কল্যাণে সহযোগিতার হাত প্রসারিত করতে আহ্বান জানান। এর আগে জেলা প্রশাসক সকাল ১১টায় হিতৈষী কার্যালয়ে পৌঁছালে সংগঠনের সভাপতি মো. ইদ্রিস হোসেন ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মো. খলিলুর রহমান, কোষাধ্যক্ষ একিএম আলফাজ উদ্দীন, সহসাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য একেএম আলী আখতার, মো. আবু বক্কর, এএস হেলাল নূর, মো. হারুন অর রশিদ, মো. রওশন আলী, জীবন সদস্য মো. মোজাম্মেল হক, গোলাম সরোয়ার, মোছা. নূরুন নাহার খান ও স্বর্ণপদকপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল হক মুন্সী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)