দামুড়হুদা পাইলট হাইস্কুলে বিদায় ও বরণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-01-25 ইং
দামুড়হুদা পাইলট হাইস্কুলে বিদায় ও বরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের বরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আয়েশা খাতুন, সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, ফারুক হোসেন, আসাদুজ্জামান, শফিকুল ইসলাম, সোলায়মান কাদির প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুস সাদাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বিদায় স্মরণিকা পাঠ করেন ১০ শ্রেণির ছাত্র সাদমান সাকিব। বিদায়ী ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিএম সানজিদ হাসান, সাফিন সানইয়ান সাদ। নবাগত ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন আশিকুর রহমান ও আশিক মোহাম্মদ ইকবাল সৌরভ। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান বলেন, তোমরা নির্ভয়ে পরীক্ষায় অংশ নিবে এবং ভাল ফলফল করে স্কুলের সুনাম বৃদ্ধি করবে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মাহবুব মোরশেদ ও আমিনুর রহমান মিলন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)