আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2019-01-25 ইং
আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
যত দিন বাঁচবো গরীব-দুঃখী’র পাশে থাকবো সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের হাড়োকান্দি গ্রামে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হাড়োকান্দি স্কুল প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজ্বি মো. আব্দুল মালেক মালিতা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাবান, আইলহাস ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল, ছাত্রলীগের নেতাকর্মিরাসহ এলাকার গুণীজন। প্রধান অতিথি বলেন, যতো দিন বাঁচবো গরীব-দুঃখী মানুষের পাশে থাকবো। এটা আমাদের বংশ পরামপর ও বংশের ঐতিহ্য। আমরা ক্ষমতায় থাকি আর না থাকি এটা আমাদের বংশের নৈতিক দায়িত্ব গরীব দুঃখী মানুষের পাশে থাকা। অনুষ্ঠানের সভাপত্বি করেন আইলহাস ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)