ছবির ক্যাপশন:
দামুড়হুদার শ্যামপুরে বিজিবির চোরাচালন বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার শ্যামপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এসব মালামাল উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৩টি শাড়ী, ১টি থ্রীপিচ, ৫টি শাল চাদর, ১টি প্যান্ট, ১টি বিছানার চাঁদর, ২ জোড়া জুতা, ১০টি হরলিক্স, ৭২টি কসমেটিক সামগ্রী, ১৭৪টি চকলেট, ১ প্যাকেট বিস্কুট, ৩টি শনপাপড়ী, ২ প্যাকেট প্যামপাস এবং ৩টি মোবাইল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ১ হাজার ৫শ’ ৩০ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
