শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুলবুলের দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুলবুলের দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বিশিষ্ট সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের দাফন সম্পন্ন হয়েছে। আজ বাদ আছর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে দাফন করা হয়ে। এর আগে জাতির পক্ষ থেকে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সংগীতঙ্গ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। শহীদ মিনারের পাদদেশে রাজনীতিক, শিল্পী, সংগীত পরিচালক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের শত-শত মানুষ দেশের কীর্তিমান এই মুক্তিযোদ্ধার কফিনে পুস্পার্ঘ প্রদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এই সময়ে পুরো শহীদ মিনারে এক হৃদয়বিদারক এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দুপুর সাড়ে বারটা পর্যন্ত শ্রদ্ধা জানানোর পর আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয়। জোহরে নামাজের পর সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর এফডিসিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে সকাল এগারটায় প্রয়াত বুলবুলের মরদেহ আনা হয়। এ সময় প্রয়াতের সুরারোপ করা ‘ সব কটা জানালা খুলে দাও না’ গান বেজে উঠে। পুরো শহীদ মিনারে উপস্থিত শত-শত মানুষ নিরবে দাঁড়িয়ে থাকেন। অনেকের চোখে নেমে আসে শোকাশ্রু। প্রথমেই একদল নিরাপত্তাকর্মী মুক্তিযোদ্ধা হিসেবে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে গার্ড অব অনার প্রদান করে। এরপর শুরু হয় শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ‘ জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)