কুকুর আতঙ্ক : আকন্দবাড়িয়ায় আহত-১৫

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
কুকুর আতঙ্ক : আকন্দবাড়িয়ায় আহত-১৫ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ায় ক্ষ্যাপা কুকুরের কামড়ে দুইদিনে অন্তত ১৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী ক্ষ্যাপা কুকুর আক্রমন চালিয়ে তাদেরকে আহত করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের তামালতলা ও মুচিপাড়ায় এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হলো- মুচিপাড়ার নিজাম উদ্দির ছেলে কামরুজ্জামান ওরফে কামরুল (৪০), লাল চাঁদের ছেলে তিলুক চাঁদ (৭০), আবু সালামের স্ত্রী সোনাহার খাতুন (৪৫), বখতিয়ার হোসেনের ছেলে রাব্বি হাসান (৭), হকুর ছেলে নেংটে (৪০), শরীফের ছেলে সেলিম ও নূর জামালের শিশু কন্যা আয়েশা খাতুন (৭), গাঙেরধার পাড়ার হাবিল, মাঝপাড়ার হাফিজুল ও সেলিম হোসেনের স্ত্রীসহ ১৫ জন আহত হয়েছে। এরা সকলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের নিকট হতে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এদের অনেকের শরীরে বিভিন্ন স্থানে ক্ষ্যাপা কুকুর কামড় দিয়ে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। এদিকে ক্ষ্যাপা কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনায় এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে। কুকুর আতঙ্কে অনেকে বাড়ির বাইরে বের হতে ভয় পাওয়ায় বাড়ির মধ্যে আতঙ্কের মধ্যে এক প্রকার গৃহবন্ধি হয়ে জীবনযাপন করছে। এলাকার ভুক্তভোগী মানুষ ক্ষ্যাপা কুকুরের আক্রমনের কবল থেকে রক্ষা পেতে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)