চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৩

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৩ ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- জীবননগর উপজেলার রতিরামপুর গ্রামের মৃত ওয়াছেদ মন্ডলের ছেলে ইদ্রিস আলী (৬০), দামুড়হুদা কুড়–লগাছি গ্রামের সাধু বাদশার ছেলে জাহিদ হাসান (৫) ও জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আকিব (১৩)। গতকাল বুধবার সকাল ১০টার দিকে রাঙ্গিয়ারপোতা গ্রামে সাইকেল পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী ইদ্রিস গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদার কুড়–লগাছি গ্রামে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাহিদ হাসান নামের এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, দর্শনা ও ইজিবাইকের ধাক্কায় সাইকেল আরোহী গুরুতর আহত হয়। তার বুকের উপর দিয়ে ইজিবাইকের চাকা উঠে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা প্রত্যেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)