আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের হক ফিলিং স্টেশনের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান অধ্যাদেশ আইনে ৫ জনকে ১৯শ’ টাকা জরিমানা করেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান আলমডাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলামের সহযোগীতায় মোটরযান অধ্যাদেশ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় আলমডাঙ্গা মাদ্রাসাপাড়ার কেসমত আলীর ছেলে আজগর আলীকে ২শ’ টাকা, দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আলাউদ্দিনকে ২শ’ টাকা, উপজেলার আঠারোখাদা গ্রামের আতর আলীর ছেলে মানোয়ার হোসেনকে ৫শ’ টাকা, শ্রীরামপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে শাহিন আলমকে ৫শ’ টাকা এবং রোয়াকুলি গ্রামের জিনারুল ইসলামের ছেলে সৈরবকে ৫শ’ টাকা মোট ১ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)