মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-২

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-২ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে দেখতে গিয়ে অপর একটি দুর্ঘটনায় আরো দু’জন আহত হয়েছে। আহত তিনজন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে শহরের শেখপাড়া ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে দুর্ঘটনা দু’টি ঘটে। স্থানীয়রা জানান, শহরের শেখপাড়ায় একটি মোটরসাইকেলের ধাক্কায় মনোরদ্দিনের ছেলে টুটুল আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই এলাকার রহমান ও আলতাব মোটরসাইকেলযোগে টুটুলকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্রীল বোঝায় ভ্যানের সাথে ধাক্কা মেরে তারা সড়কে ছিটকে পড়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)