আলমডাঙ্গার এনায়েতপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
আলমডাঙ্গার এনায়েতপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক: আলমডাঙ্গার এনায়েতপুর চারাবাড়াদী আদর্শ ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে বাড়াদী ইউনিয়নের এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাস্টার, এম আবিদ আলিম শামিম। ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ দরুদ হাসান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খালিদ, জেহালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিলন, শরিফ, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা আব্বাস উদ্দীন রনি, নোমান বাড়াদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজল, হাসিবুল মেম্বার, আব্দুর রাজ্জাক, শেখ আমিনদ্দীন মেম্বার, ছানোয়ার মেম্বার, রেজাউল মেম্বার, হান্নান মন্ডল, আতিয়ার রহমান, জয়নাল আবেদিন, আনিছুর রহমান, মেম্বার, কুদ্দুস মন্ডল মেম্বার, জিয়া, নুর হোসেন, ফিরোজ, সেতু, তৌহিদুল ইসলাম, ছাত্রলীগের মাসুম, লিটন, তরিকুল, বদর, শামিম, কবির, আহাদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)