ছবির ক্যাপশন:
বেলগাছীর ইখলাছ আলীকে মন্ডলী প্রদান
ভ্রাম্যমাণ প্রতিবেদক (আলমডাঙ্গা): আলমডাঙ্গার বেলগাছী পূর্বপাড়ায় মৃত কাছেদ আলী মন্ডলের মেজো ছেলে ইখলাছ আলী মন্ডলকে পাগড়ী পড়িয়ে মন্ডলীত্ব প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে ইউনিয়নে ৮ গ্রামের মন্ডলদের উপস্থিতিতে প্রীতিভোজের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু পাগড়ী পরিয়ে পিতার পরে ইখলাছ আলী মন্ডলকে গ্রামের মন্ডলীত্বের দায়িত্ব প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বেলগাছী ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, নয়ন মন্ডল, বাবলু, কাতব, জালাল মন্ডল, ফয়জদ্দীন মন্ডল, মালেক মন্ডল, সাহাজ মন্ডল, ইদু, সানোয়ার, শওকত মন্ডল প্রমুখ। উলেখ্য, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া মন্ডলী প্রথা চলমান রাখার উদ্দেশ্যে এখনো বেলগাছী ইউনিয়ন জুড়ে চলমান রয়েছে। সামাজিকভাবে কোন প্রকার সমস্যার সম্মূখিন হলে এবং কোন প্রকার ঝামেলা মুক্তভাবে নিয়মতান্ত্রিকভাবে বসবাসের যোগ্য হিসেবে এখনো চলমান রয়েছে মন্ডলী প্রথা।
