মুজিবনগরে আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
মুজিবনগরে আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মুনশী মোকাদ্দেস: মেহেরপুরের মুজিবনগরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুনদের বরণ ও পুরানোদের বিদায় অনুষ্ঠিত হয়। আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন (শাহীন) বাগোয়ান ইউপির সংরক্ষিত মহিলা সদস্য শাহিনুর খাতুন, দীন মোহাম্মদ মাষ্টার, নূরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য লিটন কারিগর, রবিউল ইসলাম, তাছাব উদ্দীন, রুমি খাতুন, শিক্ষক প্রতিনিধি রমজান আলী, আতাউর রহমান, দাতা সদস্য আমজাদ হোসেন, বিদোৎসাহী সদস্য আফজাল হোসেন প্রমূখ। আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারি শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে ফুলের তোড়া দিয়ে অতিথিবৃন্দকে স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান এবং নবীন শিক্ষার্থীদের ফুলের পাঁপড়ি দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্রীদের বিদায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)