চুয়াডাঙ্গা জেলা মহিলা লীগের সংবর্ধনা সিক্ত হলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের প্রার্থী কোহিনুর

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
চুয়াডাঙ্গা জেলা মহিলা লীগের সংবর্ধনা সিক্ত হলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের প্রার্থী কোহিনুর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করায় চুয়াডাঙ্গা জেলা মহিলা লীগের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা মহিলা লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সদস্য ও জেলা জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা, জেলা মহিলা লীগের সদস্য শম্পা ফেরদৌসি, ফরিদা ইয়াসমিন রিনা, খালেদা, মৌসুমি, মনোয়ারা সুলতানা ময়না, আফরোজা পারভীন, আছিয়া, পৌর মহিলা লীগের সভানেত্রী সাফিয়া শাহাব, সম্পাদিকা মাছুমা বেগমসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)