নতিপোতায় কিশোরীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
নতিপোতায় কিশোরীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে সুরভী (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আত্মহত্যাকারী সুরভী দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মাঝপাঙার শফিকুল ইসলামের মেয়ে। সুরভী ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সুরভীর পরিবারের সদস্যরা জানায়, বুধবার সন্ধ্যায় জামা তৈরির বিষয়কে কেন্দ্র করে সুরভীর সাথে তার মা জুলেখা খাতুনের বাকবিতন্ডা সৃষ্টি হয়। এতে সুরভির মা তাকে বকাবকি করলে সুরভী ঘরের ভিতরে বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার পরিবারের সদস্যরা টের পেয়ে ছুটে যায় ঘরে। সেখানে গিয়ে তারা সুরভীকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)