দামুড়হুদায় এসএসসি পরীক্ষার প্রস্তুতিসভায় ইউএনও রফিকুল হাসান

আপলোড তারিখঃ 2019-01-24 ইং
দামুড়হুদায় এসএসসি পরীক্ষার প্রস্তুতিসভায় ইউএনও রফিকুল হাসান ছবির ক্যাপশন:
কেন্দ্রের ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসানের সভাপতিত্বে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদীন, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, জয়রামপুর দাখিল মাদরাসার সুপার সহিদুল ইসলাম, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সুপারগণ। সভায় কোচিং সেন্টার বন্ধ রাখা, পরীক্ষা চলাকালিন কেন্দ্রের ভিতরে ও বাইরে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারিসহ লাল পতাকা নিশ্চিত করা, বোরকা পরিহিত মেয়েদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ছবির সাথে মুখমন্ডল মিলিয়ে নেয়া এবং কানে ইয়ারফোন আছে কী না তা চেক করাসহ নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু ও শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় যে নড়বড়ে অবস্থা বিরাজ করছে তা কাটিয়ে উঠার আহবান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)