হাসপাতাল প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজভী হাসান (১৯) নামের এক মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেজভী চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সকালে সরিষাডাঙ্গায় পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রেজভী গুরুত্বর আহত হন। গুরুত্বর আহত মোটরসাইকেল চালক রেজভী একজন সেনা সদস্য। তার ডান পা পুরোপুরি ভেঙ্গে গেছে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সিএমএস হাসপাতালে রেফার্ড করে।
