চলতি সপ্তাহে বেসরকারি শিক্ষক নিয়োগের ফল

আপলোড তারিখঃ 2019-01-23 ইং
চলতি সপ্তাহে বেসরকারি শিক্ষক নিয়োগের ফল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার শিক্ষক নিয়োগের ফল চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা ভাবছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিষয়ে এনটিআরসিএ'র চেয়ারম্যান এস এম আশফাক হুসেন গণমাধ্যমকে বলেন, ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে, বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। চলতি সপ্তাহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর মোবাইল ফোনের মাধ্যমে মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীকে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলে এসএমএস ও ই-মেইল পাঠিয়ে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে বলা হবে। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার শূন্য আসনের বিপরীতে সারাদেশ থেকে আবেদন জমা পড়ে প্রায় ৩০ লাখ। মেধা তালিকায় প্রথম থেকে ১৪তম নিবন্ধনধারীরা প্রায় ৭ লাখ আবেদনকারী গড়ে ৭টি করে আবেদন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)