ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার শিক্ষক আকবর আলী নিখোঁজ!

আপলোড তারিখঃ 2019-01-23 ইং
ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার শিক্ষক আকবর আলী নিখোঁজ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার শিক্ষক সুবদিয়া গ্রামের আকবর আলী (৫৫) আকস্মিকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। গত সোমবার সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। পরে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। এ ঘটনায় ওই দিন সন্ধ্যার পর শিক্ষকের জামাতা মোহাম্মদ শহিদুল্লাহ বাদি হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে নিখোঁজ শিক্ষককে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের আকবর আলী ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার শিক্ষক গত সোমবার সকালে তার নিজ মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। ওইদিন দুপুরের পর থেকে তার মোবাইলফোনটিও বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থনে খোঁজাখুজি করেও নিখোঁজ শিক্ষকের সন্ধ্যন পায়নি তার পরিবার। এ ঘটনায় সোমবার সন্ধ্যার পর তার জামাতা মোহাম্মদ শহিদুল্লাহ বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে উদ্ধারে তথ্যপ্রযুক্তির সাহায্যে কাজ শুরু করেছে থানা পুলিশ। নিখোঁজ শিক্ষক আকবর আলী সুবদিয়া চেয়ারম্যানপাড়ার মৃত নন্দ মন্ডলের ছেলে। পরদিন মঙ্গলবার পরিবারের লোকজন লোকমুখে জানতে পারে, নিখোজ হওয়ার ওইদিন বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা নিউমার্কেট এলাকাতে তাকে দেখেছে লোকজন। বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশ নিউমার্কেটের সিসিটিভি ক্যামেরাতে ধারণকৃত ভিডিও ফুটেজ খুজে দেখলেও নিখোঁজ শিক্ষকের উপস্থিতি ওই ভিডিও ফুটেজে পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল সন্ধ্যার পরও নিখোঁজ ওই শিক্ষকের সন্ধান করতে পারেনি পুলিশ। তবে এভাবে আকস্মিকভাবে নিখোঁজ হওয়ার দুইদিন পরও তার খোঁজ না পেয়ে পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে গ্রামের ন¤্র-ভদ্র সদালাপী ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার শিক্ষক এভাবে আকস্মিকভাবে নিখোঁজ হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার মাদ্রাসার সহকর্মী, ছাত্র-ছাত্রীসহ নিজ গ্রামের লোকজনসহ। এদিকে ওই শিক্ষক নিখোঁজ হওয়ার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁনের সাথে কথা বললে তিনি জানান, নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যার পর তার জামাতা থানায় অভিযোগ করেছেন। অভিযোগের পর থেকে সদর থানা পুলিশ বিভিন্ন তথ্যপ্রযুক্তির সাহায্যে নিখোঁজ শিক্ষককে উদ্ধারের জন্য কাজ শুরু করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)