মেহেরপুরে স্কুলছাত্রের করুণ মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-01-23 ইং
মেহেরপুরে স্কুলছাত্রের করুণ মৃত্যু! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের পল্লীতে আমগাছ চাপা পড়ে মোহাম্মদ বাদশা (১২) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুবিধপুর গ্রামের খানপাড়ায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বাদশা একই গ্রামের আব্বাস আলীর ছেলে। সে স্থানীয় সুবিধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, আব্বাস আলী বাড়ির পাশের একটি বাগানের গাছের খড়ি কিনেছিলেন। সেই গাছ কাটার সময় ছেলে বাদশাকে নিয়ে তিনি খড়ি গুছিয়ে রাখছিলেন। এ সময় একটি আমগাছ হঠাৎ করে নিচে পড়ে গেলে বাদশা সেই গাছের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে গাছ চাপা পড়ে এ ধরণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)