তিতুদহে যুবলীগের নির্বাচনী সভায় আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2019-01-23 ইং
তিতুদহে যুবলীগের নির্বাচনী সভায় আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
উন্নয়নের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিতুদহ প্রতিবেদক: চুয়াডাঙ্গার তিতুদহে উপজেলা পরিষদ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ স্কুল মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবলীগের সদস্য আমির হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিলুয়ার হোসেন, খালেদুর বাশার সাবান, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ রেজা, ছাত্রলীগের সাবেক সভাপতি আমজেদ হোসেন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রাশেদুজ্জামান পলাশ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবলু, মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন, চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, দেশকে সুদক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এই উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)