তিতুদহে আন্তঃস্কুল ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা

আপলোড তারিখঃ 2019-01-23 ইং
তিতুদহে আন্তঃস্কুল ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিবেদক: চুয়াডাঙ্গার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন গিরিশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন টোটন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬২নং আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)