আলমডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

আপলোড তারিখঃ 2019-01-23 ইং
আলমডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া  সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দিনব্যাপী সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা। শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, মাসুদুল ইসলাম, সমির উদ্দিন, হুমায়ন কবীর, রফিকুল ইসলাম, ইন্সটেক্টর আনারুল ইসলাম, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, খন্দকার রাকিবুস সালেহীন, আবুল কালাম আজাদ, মোল্লা ফেরদৌস রিজভী, আসলাম সাইদ জোয়ার্দ্দার প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)