ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবের উদ্যোগে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবের উদ্যোগে আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা। উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, বিআরডিবির কর্মকর্তা সায়েলা শারমীন, ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, নুরুল ইসলাম নুরু, আবুল কালাম আজাদ, আবু তাহের আবু, আমিনুল ইসলাম রোকন, মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান রুন্নু, নজরুল ইসলাম, লুৎফর রহমান, আমিরুল ইসলাম মন্টু প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানকে স্মৃতিস্বরূপ ক্লাবের পক্ষ থেকে তার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
