মেহেপুরে জাল দলিল করায় ১ ব্যক্তির কারাদন্ড

আপলোড তারিখঃ 2019-01-22 ইং
মেহেপুরে জাল দলিল করায় ১ ব্যক্তির কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে জাল দলিল করার অপরাধে ইয়াছিন আলী নামক এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ মাসের কারাদন্ড দেন। ইয়াছিন আলী সদর উপজেলার সুবিদপুর গ্রামের হোসেন আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াছিন আলী সদর উপজেলার শোলমারী মৌজার জান আলীর ৪২ শতক জমির মধ্যে ২১ শতক জমি সদর উপজেলার সুবিদপুর মৌজার আব্দুর রবের নামে জাল দলিল করে দেয়। গতকাল সোমবার ওই দলিল দেখে সন্দেহ হলে ইয়াছিন আলীকে ডেকে এনে জিজ্ঞাসা করলে সে ঘটনা স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)