দামুড়হুদায় বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-01-22 ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদআধার করেছে বিজিবি। গত রবিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্রনাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর গ্রামের সেগুন বাগান থেকে ২২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)