আলমডাঙ্গা কলেজে চুরির অভিযোগে নৈশপ্রহরী আটক

আপলোড তারিখঃ 2019-01-22 ইং
আলমডাঙ্গা কলেজে চুরির অভিযোগে নৈশপ্রহরী আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গা সরকারি কলেজে চুরির অভিযোগে নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। আটক ইউনুচ আলী পৌর শহরের বাবুপাড়ার সাহেব আলীর ছেলে। সে ওই কলেজের নৈশপ্রহরী। গতকাল সোমবার সকালে তাকে আটক করা হয়। আটক ইউনুচ আলী জানায়, গত সোমবার দিবাগত রাতে প্রতিদিনে ন্যায় ডিউটি পালন করছিলাম। এ সময় রাতে মহিলা সরকারি কলেজের মহিলা কমনরুমে বিশ্রাম নিতে যায়। গভীর রাতে কে বা কারা তার দরজায় তালা মেরে দেয় এবং তালার পাশে তার দিয়ে শক্ত করে বেধে দেয়। গভীর রাতে চিৎকার করলেও কারো সাহায্য পায়নি। সকালে রাস্তা দিয়ে স্থানীয় লোকেরা চলাচল করছিলো। তাদের মাধ্যমেই সকালে ঘরের তালা খুলে বাইরে আসি। শিক্ষকরা জানান, তাদের ক্যাশের তালা ভেঙ্গে প্রায় ৬/৭ হাজার টাকা চুরি হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ জানান, তেমন কোন কাগজপত্র চুরি হয়নি। তাৎক্ষণিক পুলিশের নিকট অভিযোগ দেওয়া হয়েছিলো। তাকে আটক করলেও পরে মুচলেকায় কলেজ কর্তৃপক্ষ ছাড়িয়ে নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)