মোবাইল-গহনা ছিনতাই: শাকিব আটক

আপলোড তারিখঃ 2019-01-22 ইং
মোবাইল-গহনা ছিনতাই: শাকিব আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): প্রেমিকার মোবাইল ছিনতাইসহ উত্ত্যক্তের দায়ে আলমডাঙ্গার কালিদাসপুরের কলেজছাত্র শাকিবকে (১৯) আটক করেছে পুলিশ। গত রবিবার বিকালে শাকিবের প্রেমিকার দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে কালিদাসপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটকৃত কলেজছাত্র উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম পিন্টুর ছেলে শাকিব। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম পিন্টুর ছেলের সাথে উপজেলার হারদী ইউনিয়নের পরাগপুর গ্রামের এক কলেজছাত্রীর দীর্ঘ কয়েকমাস যাবত সম্পর্ক চলছিলো। ইতিমধ্যে তাদের সম্পর্কের অবনতি ঘটলে ওই কলেজছাত্রী আবার অন্যর ছেলের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার বিকালে শাকিব ও তার বন্ধু রিজভীর সহযোগিতায় ওই কলেজছাত্রীর নিকট থেকে স্যামসাং মোবাইল ফোনসহ গলার গহনা ছিনিয়ে নেয়। এরই সূত্র ধরে শাকিব ও রিজভীর নিকট আলমডাঙ্গা থানায় ওই কলেজছাত্রী বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। গতকাল সোমবার আলমডাঙ্গা থানার উপপরিদর্শক নাজিম ও সহকারী উপপরিদর্শক কামরুল সঙ্গীয় ফোর্স নিয়ে শাকিবকে আটক করে। ছিনতাইকৃত মোবাইল আলমডাঙ্গা শহরে চোরাই মোবাইল ব্যবসায়ীর নিকট বিক্রয় করে ঢাকায় পালিয়ে যায় রিজভী। আজ শাকিবকে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)