ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ছিনতাই: আটক-২

আপলোড তারিখঃ 2019-01-22 ইং
ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ছিনতাই: আটক-২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে পুলিশ পরিচয়ে এক গৃহিনীর কাছ থেকে ছিনতাই করার সময় ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে কিরণ হোসেন (২৬) ও গীতাঞ্জলী সড়কের সাহাবুল আলমের ছেলে কাঞ্চন আহমেদ (৩০)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান গতকাল সোমবার জানান, শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের গৃহিনী মেমে আক্তার দেবরের সাথে রোববার বিকালের দিকে ঝিনাইদহ শহরে পোশাক কিনতে এসেছিলেন। শহরের পোষ্ট অফিস মোড়ে এলে কিরন ও কাঞ্চন নামের দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মেমে আক্তারকে একটি ইজিবাইকে তুলে টাকা ও গহনা ছিনিয়ে নেয়। এসময় ওই গৃহিনী চিৎকার করলে পাশে থাকা সদর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে শহরে এ ধরনের কাজ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)