ছবির ক্যাপশন:
নির্দ্বিধায় নির্ভর করার মতো কর্মকর্তা ছিলেন আবু জিহাদ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত ১০টায় অনুষ্ঠিত ওই সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ।
এ সময় তিনি বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবু জিহাদ খানের সাফল্যের ধারা অব্যহত রাখার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যিনি নতুন কর্মকর্র্তা হিসেবে যোগদান করবেন, তার জন্য এটা রীতিমত চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। তিনি বলেন, জিহাদ খানের সাথে আমার অসংখ্য স্মৃতি আছে। তিনি ক্রীড়ামোদী। ক্রীড়া প্রিয় মানুষ অনেক ভাল হয়, পজিটিভ হয়। ক্রীড়া স্ট্রেজ রিলিজ করে। আবু জিহাদ এমন কর্মকর্তা, যার উপর নির্দ্বিধায় নির্ভর করা যায়। তার উদ্ভূত পরিস্থিতি সামলানোর করার অদ্ভুত ক্ষমতা আছে।
আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবীরের উপস্থাপনায় বিদায় সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এসআই একরাম হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআই মোহাব্বত, এসআই আশিকুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, এসআই আতিকুর রহমান জুয়েল, এসআই জিয়াউল হক, এসআই গিয়াস উদ্দিন, এসআই সুফল কুমার বিশ^াস, এসআই নাজিম উদ্দিন, এসআই লিয়াকত আলী, এসআই আমিনুল হক, এসআই বাবুল হোসেন, এএসআই মোস্তফা, এএসআই তৌহিদ, এএসআই কামরুল, এএসআই রোকনুজ্জামান, এএসআই পলাশ, এএসআই আসাদ, এএসআই নাসিমা, এএসআই শহিদুল, এএসআই শফিকুল, এএসআই আসাদ, এএসআই ইউসুফ প্রমুখ। এর আগে আলমডাঙ্গা ব্যাডমিন্টন কল্যাণ সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও আলমডাঙ্গা স্টেশনপাড়ার আদিবাসীরাও আলমডাঙ্গা থানায় হাজির হয়ে বিদায়ী অফিসার ইনচার্জকে বিদায় সংবর্দনা দেয়।
